মেহেরপুরে একটি ক্লিনিকে নাসিমা খাতুন (৫৫) নামের এক রোগীর মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনরা ক্লিনিক ভাঙচুর ও দুই চিকিৎসককে হামলা চালিয়ে আহত করেছে। রোববার রাতে মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় মেহেরপুর ক্লিনিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী নাসিমা খাতুনের জরায়ু নাড়িতে অপারেশনের লক্ষ্যে অপারেশন থিয়েটারে নেয়া। পরে ডাক্তারের অবহেলার কারণে তার মৃত্যু হয়। এ সময় নাসিমার স্বজনরা ওই ক্লিনিক ভাঙচুর করে। একপর্যায়ে ক্লিনিকের ডা. মিজানুর রহমান ও তার ছেলে ডা. অভিকে হামলা চালিয়ে আহত করে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদিকে, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
রোগীর মৃত্যুর ঘটনায় ক্লিনিক ভাঙচুর, দুই চিকিৎসক আহত
মেহেরপুর প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
