জ্বালানি নিয়ে সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

জ্বালানি নিয়ে সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদানের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশে জ্বালানির সার্বিক বিষয় নিয়ে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। কমিটি জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে।

এছাড়া বৈঠকে দেশের চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ের উপর পর্যালোচনা করা হয় এবং কমিটির সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। কমিটি পরবর্তীতে আরও মিটিং করে প্রয়োজনীয় সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিশেষ কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত ও মোহাম্মদ আবুল হাসান। এছাড়াও বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন