উচ্চ-সতর্কতায় তেহরান

উচ্চ-সতর্কতায় তেহরান

ফন্ট সাইজ:

নিরাপত্তা উদ্বেগের মধ্যে ইরানের রাজধানী তেহরানে সরকারি অফিসগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। শনিবার (২ মে) দেশটির সরকারি অফিসের বহু কর্মীকে পুরোপুরি সতর্ক থাকতে বলা হয়েছে। তেহরানভিত্তিক সংবাদমাধ্যম রুইদাদ২৪ এই খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের কর্মীদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে রাখতে বলা হয়েছে। জরুরি অবস্থা জারি করলে তাদের দ্রুত সরে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে।

রুইদাদ২৪ আরও জানায়, তেহরান পৌরসভার অফিসগুলো শনিবার বন্ধ ঘোষণা করা হয়। রাজধানীর অন্তত ২২ জেলায় কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

শান্তি আলোচনা নিয়ে অচলাবস্থার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলার হুমকি দিয়ে যাচ্ছে। কেউ কারও দাবি থেকে পিছু হটছে না। সর্বশেষ জানা গেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমানের তৎপরতা অস্বাভাবিকভাবে বেড়েছে।




showkat akbar

২ মাস আগে

বিশ্ব চার হিংস্র নেকড়ে বাঘের কবলে পড়েছে। দাঙ্গাবাজ ক্ষমতা লোভী আমেরিকা ইজরায়েল রাশিয়া চীন। একমাত্র আল্লাহ ভরসা

A R Sarker

২ মাস আগে

পৃথিবীর শক্তিধর দেশের প্রেসিডেন্ট যদি পাগল হয় তাহলে কি আর করার।আল্লাহর উপর ছেড়ে দেয়াই ভালো।

মন্তব্য করুন