সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিকস’র অঙ্গসংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সোমবার সকাল ১১টার দিকে দিনের বেলায় পানাহার থেকে বিরত রাখতে হোটেল-রেস্তরাঁ বন্ধের দাবিতে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ৩০ মিনিট অবস্থান কর্মসূচিও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় ৩০ মিনিট অবস্থান কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ মুখতার আহমেদ তালুকদার, নেতৃবৃন্দের মধ্য থেকে সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রাধিকা রঞ্জন পাল ছাবুল, সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ আব্দুস সালাম। ৩০ মিনিট অবস্থান ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিবিযুকস’র সহ-সভাপতি হাজী মো. আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জালাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফুজায়েল আহমদ প্রমুখ।
রমজান মাসে দিনের বেলায় হোটেল-রেস্তরাঁ বন্ধের দাবিতে সিলেটে স্মারকলিপি
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
