সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

ফন্ট সাইজ:

সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, প্রথম অধিবেশনে বিভিন্ন সংস্কার প্রস্তাবগুলো কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু সরকার তা না করে নিজের মতো সংসদ পরিচালনা করেছে। এভাবে করলে জনগণকে সাথে নিয়ে আন্দোলন আমাদের একমাত্র পথ হয়ে দাঁড়াবে। রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের মুক্তিযোদ্ধা হলে জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনের সর্বশেষ সেশনের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্যানালিস্ট হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রমুখ। সেশনটি সঞ্চালনা করবেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

নাহিদ বলেন, আমাদের ৫৪ বছর ধরে গণতান্ত্রিক আকাক্সক্ষা বাস্তবায়নের জন্য লড়াই করতে হচ্ছে। মুক্তিযুদ্ধের পর গণতন্ত্র প্রতিষ্ঠার কথা ছিল। কিন্তু শেখ মুজিবুর রহমান তার কবর রচনা করে বাকশাল প্রতিষ্ঠা করে। বিএনপি বহুদলীয় গণতন্তের কথা বলে। কিন্তু নির্বাচনের পরে দেখলাম তারা জনগণের সাথে প্রচারণা করছে।

তিনি বলেন, আমরা বলেছি, উচ্চকক্ষ লাগবে। কারণ বাংলাদেশে যেকোনো সরকার ক্ষমতায় এলে সংবিধান নিজের মতো সংশোধন করে নেয়। ফলে একটা ভারসাম্য দরকার। সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে যেন একটি গণভোটের ব্যবস্থা থাকে। আমরা বলেছি, যেন সংবিধানিক প্রতিষ্ঠান দলীয়করণ না হয়, নিয়োগে প্রধানমন্ত্রীর একক হাতে না থাকে। সর্বদলের সম্মতিতে গ্রহণযোগ্যভাবে তত্ত্বাবধায়ক সরকার যেন প্রতিষ্ঠা হয়, বিচার বিভাগের পৃথকীকরকণ হয়। এগুলো দিয়েই যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, তা নয়। তবে আমরা ধাপে ধাপে এগোতে চাই।

নাহিদ বলেন, আমরা সাংবিধানিক সংস্কারের কথা বলেছি। সংশোধনের মাধ্যমে এটা টেকসই হবে না। বিএনপি সংবিধানের মূলনীতি পরিবর্তন করতে চাইলে সেটি টেকসই হবে না, যেকোনো সময় এটা বাতিল হতে পারে। আমি সংসদে বলেছি, জিয়াউর রহমান এই ঐতিহাসিক ভুল করেছিল। ফলে বাহাত্তরের সংবিধানের ধারাবাহিকতার নামে আওয়ামী লীগের আদর্শ এবং রাজনীতি ফিরিয়ে আনার দরজা খোলা রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, নোট অব ডিসেন্টে অনেক কথা এসেছে। এটি আপনারা যেকোনো সিদ্ধান্তে দেখতে পাবেন। সংসদে অনেক সিদ্ধান্তে আমাদের বিরোধিতা আছে। অনেকের ভিন্নমত আছে। তার এই ভিন্নমত লেখা হয়। কিন্তু সিদ্ধান্ত কিন্তু পাশ হয়ে যায়। যেহেতু এটি একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। জুলাই সনদ যেদিন স্বাক্ষর হয়, সেদিন আলাদা করে নোট যোগ করা হয়েছে সবগুলোতে। যে দল ক্ষমতায় আসবে, তাড়া ইশতেহার অনুযায়ী সনদ বাস্তবায়ন করবে। তাহলে তো আর সনদের কার্যকারিতা থাকে না। সে জায়গা থেকে গণভোট এসেছে।

NASIR UDDIN

১ মাস আগে

নাহিদ ছোট ছেলে কিছুই জানে না। একসময় মুজিববাদের চাটুকারিতা চলতো এখন জিয়াবাদের চলে। চমৎকার। সাধারণ মানুষ শুধু মরে।

NASIR UDDIN

১ মাস আগে

নাহিদ বলেন, আমাদের ৫৪ বছর ধরে গণতান্ত্রিক আকাক্সক্ষা বাস্তবায়নের জন্য লড়াই করতে হচ্ছে। মুক্তিযুদ্ধের পর গণতন্ত্র প্রতিষ্ঠার কথা ছিল। কিন্তু শেখ মুজিবুর রহমান তার কবর রচনা করে বাকশাল প্রতিষ্ঠা করে। বিএনপি বহুদলীয় গণতন্তের কথা বলে। কিন্তু নির্বাচনের পরে দেখলাম তারা জনগণের সাথে প্রচারণা করছে।

মোঃ শহিদুল ইসলাম

১ মাস আগে

আমি এরকম সুন্দর সংসদ অধিবেশন জীবনে আর কোনদিন দেখিনি। সাফল্যমন্ডিত হয়েছে। নাহিদ ভুল বলেছে।

Sumon (Akjon Probashi)

১ মাস আগে

দ্বিমুখী নীতি ও অসংলগ্নতা: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্বে ছিলেন। তখন যেসব সংস্কার করা যায়নি, এখন বিরোধী দলে এসে মাত্র একটি অধিবেশনের ওপর তার দায় চাপানো স্ববিরোধী ও রাজনৈতিক হীনম্মন্যতা।অহেতুক অস্থিরতা তৈরি: সংসদের প্রথম অধিবেশন সাধারণত শপথ গ্রহণ, স্পিকার নির্বাচন ও রাষ্ট্রপতির ভাষণের মতো আনুষ্ঠানিকতায় কাটে। শুরুতেই সবকিছুকে 'ব্যর্থ' বলে রাজপথে আন্দোলনের হুমকি দেওয়া গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল।সংসদীয় শিষ্টাচার লঙ্ঘন: তিনি নিজে একজন সংসদ সদস্য এবং বিরোধীদলীয় চিফ হুইপ। সংসদের ভেতরে কার্যকরী ভূমিকা না রেখে বাইরে এসে সংসদকে ব্যর্থ বলা তার নিজের পদের মর্যাদার পরিপন্থী।জনগণের প্রত্যাশার অপব্যবহার: সংস্কার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। একটি অধিবেশনেই সবকিছু শেষ করার দাবি তুলে তিনি জনগণের আবেগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অপচেষ্টা করছেন।গণতান্ত্রিক ধারাবাহিকতায় বাধা: সরকারের সমালোচনা করা বিরোধী দলের কাজ হলেও, প্রথম অধিবেশনেই সংসদ বাতিল বা ব্যর্থতার ধুয়ো তোলা সংসদীয় গণতন্ত্রকে শুরুতেই অকার্যকর করার চক্রান্ত বলে মনে হয়।

এম.টি রক্সি

১ মাস আগে

অধিবেশন ব্যর্থ হয়নি। আপনারা ব্যর্থ হয়েছেন। আপনার বর্তমানে জনগণনের সমস্যা নিয়ে কথা বলেননি। শুধু গণভোট গণভোট নিয়ে ব্যস্ত ছিলেন। আপনারা জামায়াতের ভেতর ঢুকে পড়েছেন। এদের থেকে বের হতে হবে, তা নাহলে আপনাদের রাজনীতির মৃর্তু হতে পারে।

MD.Hafiz Uddin

১ মাস আগে

In Bangladesh, fascists are notorious but their ways were fruitful.Is not it?

মন্তব্য করুন

Premer Cement