ঢাবির মিমোর আত্মহত্যায় প্ররোচনা

শিক্ষক সুদীপ তিন দিনের রিমান্ডে

ফন্ট সাইজ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে সুদীপ চক্রবর্তীকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে অ্যাডভোকেট ফুল মোহাম্মদ ও অ্যাডভোকেট আবু সায়েম রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। প্রয়োজনে তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের প্রার্থনা করেন তারা। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন মামলার তদন্ত কর্মকর্তার অধীনে তিনদিনের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। শুনানি নিয়ে আদালত আদেশ অপেক্ষমাণ রাখে। পরে আদালত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মুনিরা মাহজাবিন মিমো ছিলেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পরিবারের সঙ্গে বাড্ডার বাসায় থাকতেন মিমো। গত ২৬ এপ্রিল সকালে নিজের ঘর থেকে ওই শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তার কক্ষ থেকে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল, সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো। স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া...। এরপর শিক্ষার্থীর বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন