বিমান ও পর্যটন মন্ত্রীর সঙ্গে তুরুস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিমান ও পর্যটন মন্ত্রীর সঙ্গে তুরুস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফন্ট সাইজ:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরুস্কের রাষ্ট্রদূত রামিস সেন। রোববার বিকাল ৩টায় মন্ত্রীর দপ্তরে তিনি দেখা করেন। এসময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলাদেশ ও তুরুস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের পর্যটন খাতের উন্নয়নে তুরুস্কের সহযোগিতা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় রাষ্ট্রদূত তুরুস্কের কোম্পানি চেলেবি এভিয়েশন হোল্ডিংয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের আগ্রহের কথা জানান। মন্ত্রী-প্রতিমন্ত্রী তুরুস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন