সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সপ্তাহে দুদিন ভার্চ্যুয়াল কোর্টের কার্যক্রম স্থগিত

সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সপ্তাহে দুদিন ভার্চ্যুয়াল কোর্টের কার্যক্রম স্থগিত

ফন্ট সাইজ:

সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সপ্তাহে দুদিন ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার কার্যক্রম স্থগিত করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্ট প্রশাসনের দেয়া পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর ফলে চলতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার ভার্চ্যুয়াল পদ্ধতির পরিবর্তে শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চলবে।

হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নূরুল আমীন বিপ্লবের সই করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (চেম্বার জজ আদালতসহ) সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবারের ভার্চ্যুয়াল কোর্টের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অপর বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের (চেম্বার আদালতসহ) সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবারের ভার্চ্যুয়াল কোর্টের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় গত ২০শে এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চ্যুয়াল উপস্থিতিতে এবং সপ্তাহের অন্যান্য কার্যদিবসে শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। এতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল উপস্থিতিতে শুনানিযোগ্য মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চুয়াল (মিটিং) আইডি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বেঞ্চ থেকেও এ তথ্য জানা যাবে। এ নির্দেশনা ২২শে এপ্রিল থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। এ অনুসারে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সপ্তাহে দুদিন ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম চলছিল। এখন এই কার্যক্রম স্থগিত করে আজ পৃথক বিজ্ঞপ্তি এল।

ট্যাগসমূহ:

MUHAMMAD

২ মাস আগে

koto chuti khai ai supreme court! chuti ar chuti !

মন্তব্য করুন