ইরানে স্টারলিংক ব্যবহারের অভিযোগে পিটিয়ে হত্যা

ইরানে স্টারলিংক ব্যবহারের অভিযোগে পিটিয়ে হত্যা

ফন্ট সাইজ:

সরকারের নির্দেশনা উপেক্ষা করে স্টারলিংক ইন্টারনেট ব্যবহারের অভিযোগে হিসাম আলাউদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে ইরানের পুলিশ। এরপর ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেশটির সরকারি এজেন্টের বিরুদ্ধে। সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
সূত্র জানিয়েছে, হিসামকে জোরপূর্বক গ্রেপ্তার করা হয়। এরপর কয়েক সপ্তাহ পর তার পরিবারকে মরদেহ সংগ্রহ করতে বলা হয়।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, বিক্ষোভে গুলিবিদ্ধ ভাইয়ের খোঁজ নিতে হাসপাতালে যান হিসাম। সেখানেই গেলে হিসামের ইলেক্ট্রনিক ডিভাইস জব্দ করা হয়।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহ পর জব্দ হওয়া ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করতে গেলে হিসামকে গ্রেফতার করে তার বাড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সঙ্গে তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।

বাড়িতে হিসামকে ব্যাপক মারধর করে দেশটির এজেন্টরা। সূত্র দাবি করেছে, বাড়িতেই মারা যান হিসাম তবে কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর গোপন করে এবং এমন আচরণ করে যে হিসাম জীবিতই আছে।
এরপর কয়েক সপ্তাহ পর হিসামের পরিবারকে তার মরদেহ নিয়ে যেতে বলে দেশটির পুলিশ।






Faiz Ahmed

২ মাস আগে

উচিৎ শিক্ষা হয়েছে।

মন্তব্য করুন