দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

ফন্ট সাইজ:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের দুই ম্যাচ সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। তবে প্রথম বহরে ঘোষিত স্কোয়াডের সব সদস্য আসেননি। পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ফাইনাল থাকায় অনেক ক্রিকেটার এখনও নিজ দেশে অবস্থান করছেন। আজ ফাইনাল ম্যাচ শেষ করে দলের বাকি সদস্যরা পরবর্তী বহরে যোগ দেবেন বলে জানা গেছে।

শান মাসুদের নেতৃত্বে সিরিজ খেলবে পাকিস্তান। অন্যদিকে, কোচ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। ৮ই মে থেকে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ই মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

পাকিস্তান টেস্ট স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আঘা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন