ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগ

ফন্ট সাইজ:

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন। রোববার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তার পদত্যাগপত্রটি সলিসিটর কার্যালয়ে পাঠায়।

জানা গেছে, সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অংশ নেবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকার। বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলে সম্পাদক পদে নির্বাচনের জন্যই মূলত তিনি পদত্যাগ করেছেন। ইতিমধ্যে, সলিসিটর কার্যালয় থেকে বর্তমানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকারের পদত্যাগপত্রটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা যায়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন