বিএনপি ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়: আখতার

বিএনপি ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়: আখতার

ফন্ট সাইজ:

বিএনপি ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। রোববার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ে জাতীয় কনভেনশনে তিনি এসব বলেন। তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিত্বের উপরে যে দায়িত্ব অর্পিত হয়, সেটাকে ক্ষমতার দৃষ্টিতে দেখার যে মানসিকতা, সেখান থেকে তারা এখনো বের হতে পারেননি।

আখতার হোসেন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 'সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা হতে দেওয়া না হয়, সে কারণে জুলাই সনদে স্বাক্ষর করেছেন।' তারা বারবার নোট অফ ডিসেন্টের কথা বলছেন। ঐক্যমত কমিশনে যখন আমরা আলাপ করেছিলাম, তখন নোট অফ ডিসেন্টের অর্থ এই ছিল যে, আমরা মূল সিদ্ধান্তকে মেনে নিলাম, যার একটা ভিন্ন মত আছে। তিনি সে ভিন্ন মতটা উল্লেখ করে রাখলেন। নোট অফ ডিসেন্টটা এখানে মুখ্য বিষয় নয়। এখানে মূল যে সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলো এবং ঐক্যবদ্ধ কমিশন উপনীত হয়েছে সেটাই এখানে কার্যকর হবে।

তিনি বলেন, গণভোট হয়ে যাওয়ার পরে বিএনপি কোন বিষয়ে রাজি বা কোন বিষয়ে নারাজি সেটার মুখ্য বিষয় হতে পারে না। সেই গণভোটের বিষয়গুলোর দিকে একটু তাকিয়ে দেখি। তারা বলছে যে চারটা কোশ্চেনের মধ্যে সাড়ে তিনটা কোশ্চেনে তাদের আপত্তি নাই। আধাটা কোশ্চেনে তাদের আপত্তি। আমরা আসলে ক্লিয়ার হতে চাই যে, গণভোটের কোন আধাটা বিষয়ে আপনাদের আপত্তি ছিল। কারণ গণভোটের প্রশ্নগুলোতে খুবই স্পষ্ট করে বলা ছিল যে, একটা উচ্চকক্ষ হবে ভোটের পিআর অনুযায়ী। তত্ত্বাবধয়ক সরকার হবে নতুন একটা ফর্মুলা অনুযায়ী আর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হবে একটা নিরপেক্ষ বোডিংয়ের মধ্য দিয়ে যে বিষয়গুলোতে আমরা সবাই একমত হয়েছিলাম।

তিনি আরও বলেন, ক্ষমতায় আসার আগে নির্বাচনের সময়টাতে আপনারা (বিএনপি) গণভোটে হ্যাঁ-এর কথা বলেছিলেন। কারণ আপনারা জানতেন যে, তখন গণভোটে যদি আপনারা না-র পক্ষে অবস্থান নিতেন, জনগণও আপনাদের বিপক্ষে চলে যেত। সে জনগণ তো ভোটের পরে তারা নিষ্ক্রিয় হয়ে গেছে, ব্যাপারটা এমন না। শুধুমাত্র নির্বাচনের মধ্য দিয়েই বা পাঁচ বছর অপেক্ষা করেই তারপরে অনেক কিছু হবে, বিষয়টা তো এমনও না।

বাংলাদেশের জনগণ তারা এই জিনিসগুলো দেখভাল করছে, তারা খেয়াল রাখছে এবং তারা সকলে প্রত্যাশা করছে।

বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপির সদস্য সচিব বলেন, এখন আমরা শুধু এতটুকুই বলবো যে, সামনের দিনে আমরা দেখতে চাই, আপনারা আসলে কত ভালো আইন নিয়ে আসেন। আমরা সেটা দেখার অপেক্ষায় থাকব। সেটা শুধু আমরা না, বাংলাদেশে আপ জনতা দেখার অপেক্ষায় আছে।

W. Islam

১ মাস আগে

আপনারা তো ইউনুস সরকারকে সুদেআসলে ভোগ করছেন। তখন নীতিবাক্য কোথায় ছিল?

Miah

১ মাস আগে

After securing absolute majority, what do you expect? You cant even get 1 seat if not but for jamat and BNPS concession.

মন্তব্য করুন

Premer Cement