কুমিল্লার লালমাইয়ে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গত রোববার লালমাই উপজেলার বাগমারা দুধবাজার বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও পেশায় অটোরিকশাচালক ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশা নিয়ে বাগমারা বাজারে যান মহি। পরে রেললাইনে দাঁড়িয়ে একটি সেলফি তোলেন এবং সেটি ‘ইসলামী শান্তি’ নামের নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। এর কিছুক্ষণের মধ্যেই ঢাকাগামী একটি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন, সম্ভবত নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ নিহতের স্বজনরা নিয়ে গেছেন।
রেললাইনে সেলফি তুলতে গিয়ে যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
