অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক, অতঃপর...

অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক, অতঃপর...

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের এক প্রিপারেটরি স্কুলের শিক্ষিকা তার বাসায় টিউশন পড়ানোর সময় এক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। সেই ঘটনাটি ভিডিও করার কথা স্বীকার করেন। এ জন্য তাকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি হলেন ২৭ বছর বয়সী জোসেলিন স্যানরোমান। মিশিগানের পন্টিয়াক এলাকার বাসিন্দা। গত ২৮ এপ্রিল আদালতের রায়ে ৪ থেকে ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। তিনি মার্চ মাসে তৃতীয় ডিগ্রির অপরাধমূলক যৌন আচরণের অভিযোগে দোষ স্বীকার করেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালে ওকসাইড প্রেপ একাডেমিতে শিক্ষকতা করার সময় এই অবৈধ সম্পর্কের ঘটনা ঘটে। তখন তিনি ওয়াটারফোর্ড টাউনশিপ এলাকায় কর্মরত ছিলেন। পরে তিনি নিজেই এক সহকর্মীকে বিষয়টি জানান এবং সেই সহকর্মী পুলিশকে অবহিত করলে পুরো ঘটনা প্রকাশ্যে আসে। তাকে গ্রেপ্তার করা হয়। মামলার বিচারক চেরিল ম্যাথিউস বিস্ময় প্রকাশ করে বলেন, শুধু যৌন সম্পর্কই নয়, সেই ঘটনাটি ভিডিও করাও অত্যন্ত গুরুতর অপরাধ। তিনি বলেন, এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ আচরণ। একজন অপ্রাপ্তবয়স্ককে ব্যবহার করা এবং তা ভিডিও করা। তুমি তার বাসায় গিয়ে তার সঙ্গে যৌন সম্পর্ক করছ, এটি ঘৃণ্য অপরাধ। এরপর তিনি অভিযুক্তকে প্রশ্ন করেন, তোমার কী বলার আছে? তুমি কী ভেবেছিলে? জবাবে জোসেলিন স্যানরোমান বলেন, এটা আমার ভাল সিদ্ধান্ত ছিল না। তার আইনজীবী আদালতকে জানান, স্যানরোমানের কিছু মানসিক স্বাস্থ্য সমস্যা ছিল, যা তার সিদ্ধান্তে প্রভাব ফেলে। তিনি বলেন, সে একটি বড় ধরনের ভুল করেছে। এর অনেকটাই তার মানসিক স্বাস্থ্য সমস্যার সঙ্গে সম্পর্কিত। এখন তাকে নিজ দায়িত্বে সেগুলো মোকাবিলা করতে হবে। সে বিষয়টি বুঝেছে এবং নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চেষ্টা করছে।

ওকল্যান্ড কাউন্টির প্রসিকিউটর ক্যারেন ম্যাকডোনাল্ড ওই সহকর্মীর প্রশংসা করেন, যিনি বিষয়টি প্রকাশ করে অন্য শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত তার ক্ষমতার অবস্থান ব্যবহার করে এক অপ্রাপ্তবয়স্ককে শোষণ করেছেন, যা বিশ্বাসের চরম লঙ্ঘন। শুনানির সময় প্রসিকিউটররা ভুক্তভোগীর মায়ের একটি বিবৃতিও পড়ে শোনান, যেখানে তিনি বলেন, এই ঘটনার পর তার ছেলে অনেক নার্ভাস হয়ে পড়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন