এআইয়ের কারণে কর্মী ছাঁটাই করা যাবে না

চীনা আদালতের রায়

এআইয়ের কারণে কর্মী ছাঁটাই করা যাবে না

ফন্ট সাইজ:

চীনের একটি আদালত রায় দিয়েছে, কর্মীদের পরিবর্তে কেবলমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে কাজ করানোর উদ্দেশ্যে কোনো কোম্পানি কর্মী ছাঁটাই করতে পারবে না। প্রযুক্তি উন্নয়নের বৈশ্বিক প্রতিযোগিতার পাশাপাশি দেশের শ্রমবাজার স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তার মধ্যে এই সিদ্ধান্ত এসেছে। পূর্ব চীনের একটি প্রযুক্তি কোম্পানি তাদের এক কর্মীকে অবৈধভাবে বরখাস্ত করেছে বলে রায় দেয় হাংঝৌ ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট। আদালতের বিবৃতি অনুযায়ী, ওই কর্মীর কাজ এআই দ্বারা স্বয়ংক্রিয় হয়ে যাওয়ার পর তাকে পদাবনতি নিতে বলা হয়। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলে তাকে চাকরি থেকে বাদ দেয়া হয়। এ খবর দিয়েছে অনলাইন ব্লুমবার্গ।

আদালত জানায়, কোম্পানির দেয়া বরখাস্তের কারণ ব্যবসা সংকোচন বা পরিচালনাগত সমস্যার মতো কোনো নেতিবাচক পরিস্থিতির মধ্যে পড়ে না এবং এটি এমন কোনো আইনি শর্তও পূরণ করে না, যা চাকরির চুক্তি চালিয়ে যাওয়া অসম্ভব করে তোলে।

একই মামলার আরেকটি বিবৃতিতে আদালত আরও বলে, প্রযুক্তিগত অগ্রগতির কারণে কোম্পানিগুলো একতরফাভাবে কর্মী ছাঁটাই বা বেতন কমাতে পারে না। চীনা কোম্পানিগুলো বর্তমানে রাষ্ট্রনির্দেশিত উদ্যোগের অংশ হিসেবে দ্রুত এআই প্রযুক্তি বাস্তবায়নে প্রতিযোগিতায় নেমেছে। একই সময়ে চাইনিজ কমিউনিস্ট পার্টি শ্রমবাজারে স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়ার ইঙ্গিত দিয়েছে। কারণ দেশটি ধীরগতির অর্থনীতি ও উচ্চ যুব বেকারত্বের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন