রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী যা দেখলেন

রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী যা দেখলেন

ফন্ট সাইজ:

শনিবার অনেকটা আকস্মিক রাজধানীর রমনা থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আচমকা এই পরিদর্শনের পর তিনি সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। মন্ত্রী ঘুরে ঘুরে থানার বিভিন্ন কার্যক্রম দেখেন। পুলিশ সদস্যদের থাকার জায়গা, হাজতখানাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং থানার ওসি ও কর্মকর্তাদের নির্দেশনা দেন। থানা পরিদর্শনের একটি ভিডিওতে দেখা যায় মন্ত্রী প্রায় ১১ মিনিট থানায় অবস্থান করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করেন। সে সময় কক্ষে চার-পাঁচজন ব্যক্তি উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে অন্য থানার দু’জন পুলিশ সদস্যও ছিলেন। প্রবেশ করেই স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিতদের পরিচয় ও সেখানে আসার কারণ জানতে চান।

তারা কি উদ্দেশ্য সেখানে এসেছেন সেটিও জানতে চান। পরিদর্শনের সময় তিনি ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা ও অন্যান্য কক্ষ ঘুরে দেখেন। হাজতখানার অবস্থা, ধারণক্ষমতা এবং ব্যবহারযোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে চান। হাজতে থাকা এক ব্যক্তির খাবারের মানও খুঁজে দেখেন তিনি। এ ছাড়া ওয়াশরুম ও ফ্যানের ব্যবস্থা ঠিক আছে কিনা, সে বিষয়েও খোঁজ নেন। রমনা থানা সূত্র জানিয়েছে, অবস্থানকালে মন্ত্রী থানার ওসি ও ডিউটি অফিসারসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় ওসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিএনপি বা পার্টির নাম ব্যবহার করে কেউ থানায় সুবিধা নিলে তার দায় আপনার। সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষকে সেবা দেয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগসমূহ:

MD.Hafiz uddin

২ মাস আগে

Please accept separation of secretariat of supreme court & other fundamental reforms.

মন্তব্য করুন