শনিবার অনেকটা আকস্মিক রাজধানীর রমনা থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আচমকা এই পরিদর্শনের পর তিনি সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। মন্ত্রী ঘুরে ঘুরে থানার বিভিন্ন কার্যক্রম দেখেন। পুলিশ সদস্যদের থাকার জায়গা, হাজতখানাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং থানার ওসি ও কর্মকর্তাদের নির্দেশনা দেন। থানা পরিদর্শনের একটি ভিডিওতে দেখা যায় মন্ত্রী প্রায় ১১ মিনিট থানায় অবস্থান করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করেন। সে সময় কক্ষে চার-পাঁচজন ব্যক্তি উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে অন্য থানার দু’জন পুলিশ সদস্যও ছিলেন। প্রবেশ করেই স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিতদের পরিচয় ও সেখানে আসার কারণ জানতে চান।
তারা কি উদ্দেশ্য সেখানে এসেছেন সেটিও জানতে চান। পরিদর্শনের সময় তিনি ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা ও অন্যান্য কক্ষ ঘুরে দেখেন। হাজতখানার অবস্থা, ধারণক্ষমতা এবং ব্যবহারযোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে চান। হাজতে থাকা এক ব্যক্তির খাবারের মানও খুঁজে দেখেন তিনি। এ ছাড়া ওয়াশরুম ও ফ্যানের ব্যবস্থা ঠিক আছে কিনা, সে বিষয়েও খোঁজ নেন। রমনা থানা সূত্র জানিয়েছে, অবস্থানকালে মন্ত্রী থানার ওসি ও ডিউটি অফিসারসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
এ সময় ওসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিএনপি বা পার্টির নাম ব্যবহার করে কেউ থানায় সুবিধা নিলে তার দায় আপনার। সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষকে সেবা দেয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

MD.Hafiz uddin
২ মাস আগেPlease accept separation of secretariat of supreme court & other fundamental reforms.