সাভার পার্কিং করা বাস ও ভাঙ্গাড়ির গোডাউনে আগুন

ফন্ট সাইজ:

সাভারের হেমায়েতপুর এলাকায় হানিফ পরিবহনের একটি পার্কিং করা বাসে এবং একটি ভাঙ্গাড়ির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার সকালে সাভার মডেল থানার পাশে ভাঙ্গাড়ির গোডাউনে এবং রোববার রাতে উপজেলার হেমায়েতপুর এলাকার কফিল পাম্পের সামনে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় কফিল পেট্রোল পাম্পের সামনে আরিচাগামী লেনে হানিফ পরিবহনের একটি বাস পার্কিং করে রাখা ছিল। হঠাৎ পথচারীরা বাসটিতে আগুন দেখতে পেয়ে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে সোমবার সকালে সাভার মডেল থানায় পাশে একটি ভাঙ্গাড়ির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। প্রাথমিকভাবে মশার কয়েল কিংবা বিড়ি-সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানালেও আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন