সিলেটের গোলাপগঞ্জে ২ হাজার পিস ইয়াবা ২ জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গত রোববার সন্ধ্যা ৬টায় গোলাপগঞ্জ পৌরসভাস্থ সিলেট-জকিগঞ্জ সড়কের নূরজাহান ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলো, জকিগঞ্জ উপজেলার বিপক গ্রামের বশির আহমদের ছেলে কাউছার আহমেদ (২৬), দক্ষিণ সুরমার ভার্থখলার সামছুদ্দিনের ছেলে জুয়েল আহমদ (২৭)। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় পুলিশ জিডি দায়ের করেছে।
গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
