সদরপুরে সরকারি নির্দেশনা অমান্য করে অবাধে জাটকা নিধন

ফন্ট সাইজ:

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদের বিভিন্ন স্পটে সরকারি নির্দেশনা অমান্য করে প্রতিনিয়ত জাটকা নিধন করেই চলছে কিছু অসাধু জেলেচক্র। ফলে ব্যাহত হচ্ছে ইলিশ উৎপাদন। সংশ্লিষ্ট মৎস্য দপ্তরের নিষ্ক্রিয়তার সুযোগে এই অসাধু জেলেরা নিধনকৃত জাটকা ইলিশ প্রকাশ্যেই স্থানীয় বিভিন্ন হাট-বাজারে বিক্রি করলেও এদের বিরুদ্ধে নেয়া হচ্ছে না কোনো আইনি পদক্ষেপ। ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী প্রতি বছর ১লা নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত ছোট সাইজের ইলিশ মাছ বা জাটকা ধরা, পরিবহন করা, ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ হলেও মৎস্য দপ্তরের নিষ্ক্রিয়তার কারণে সদরপুরে এই আইন অকার্যকর হয়ে পড়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী দেশে ইলিশের উৎপাদন বাড়াতে আট মাস জাটকা ধরা, পরিবহন, সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ হলেও ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে এক শ্রেণির অসাধু মৎস্য ব্যবসায়ীরা জাটকা ইলিশ মাছ অবাধে বিক্রি করছে। স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ কঠোর উদ্যোগ না নেয়ায় জাটকা নিধন ও বিক্রি বন্ধ হচ্ছে না। এতে ইলিশের উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা রয়েছে। উপজেলার সাড়ে সাতরশি বাজার, কালিখোলা বাজার, সদরপুর বাজার, পিয়াজখালী হাট, কৃষ্ণপুর মনিকোঠা হাট, ঘুরে দেখা অবাধে জাটকা বিক্রির মহোৎসব চলছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন