মিলনকে মন্ত্রী হিসেবে দেখতে চায় কালীগঞ্জবাসী

ফন্ট সাইজ:

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপি’র ধানের শীষ মনোনীত প্রার্থী হিসেবে একেএম ফজলুল হক মিলন বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি কালীগঞ্জ উপজেলার বর্তুল গ্রামের বাসিন্দা। বিজয়ী হওয়ায় পর হাট-বাজার থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে মন্ত্রী হিসেবে দেখার জোর দাবি জানান। তারই ধারাবাহিকতায় কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু বলেন- মিলন ভাই একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতা, তিনি মন্ত্রী হলে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মো. মনির উদ্দিন পাঠান (মিঠু) বলেন, তিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছেন। তাকে বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্থান দিলে তার অভিজ্ঞতা দিয়ে মন্ত্রিপরিষদে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবেন। গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু বলেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জেলা বিএনপি’র আহ্বায়ক মিলন বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গাজীপুর-৫ আসনের মানুষ বিজয়ী এই সংসদ সদস্যকে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিপরিষদে দেখতে চাই। কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন বলেন- গাজীপুর জেলাকে বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বলা হয়। গাজীপুরে বিশাল ভৌগোলিক এরিয়ায় ফজলুল হক মিলন এর আগেও সংসদে প্রতিনিধিত্ব করেছেন, সেই অভিজ্ঞতার আলোকে তাকে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন আমাদের প্রাণের দাবি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন