চলচ্চিত্র পরিচালনায় আসছেন পলাশ

চলচ্চিত্র পরিচালনায় আসছেন পলাশ

ফন্ট সাইজ:

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র জনপ্রিয় চরিত্র ‘কাবিলা’। একটি মাত্র ধারাবাহিকে টানা আট বছর ধরে অভিনয় করে জনপ্রিয়তা ধরে রাখার ঘটনা প্রায় বিরল। আর এই অর্জনটি যার ঝুলিতে যোগ হয়েছে, তিনি জিয়াউল হক পলাশ। যদিও তিনি বরাবরই নির্মাতাই হতে চেয়েছেন। ভাগ্যক্রমে অভিনেতা হয়েছেন।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে অংশ নিয়েছেন তিনি, যা গতকাল রাতে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয়। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে পলাশ বলেন, খুব শিগগিরই চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি নিজেকে দেখতে পাচ্ছেন। দু’টি সিনেমার গল্প ইতিমধ্যেই চূড়ান্ত করে রেখেছেন।

ঈদের পর একটি ফিকশন নির্মাণ করবেন তিনি। এরপর একটি ওয়েবফিল্ম ও একটি ওয়েব সিরিজ নির্মাণ করার পর চলচ্চিত্র নির্মাণে হাত দেবেন তিনি। অভিনয় ও নির্মাণের পাশাপাশি সমাজসেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন জিয়াউল হক পলাশ।

২০২০ সাল থেকে তার গড়ে তোলা ডাকবাক্স ফাউন্ডেশন নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খুব শিগগিরই চট্টগ্রামে একটি ব্রেস্ট ফিডিং সেন্টার শুরু করতে যাচ্ছেন, যার নির্মাণকাজ প্রায় শেষের দিকে। জিয়াউল হক পলাশ মায়েদের জন্য এই প্রকল্পের নাম দিয়েছেন ‘যতন’। পডকাস্টে ‘যতন’ নিয়ে বিস্তারিত জানিয়েছেন জিয়াউল হক পলাশ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন