লেবাননে ইসরাইলি বাহিনীর অবিরাম হামলা, শিশুসহ নিহত ১৩

লেবাননে ইসরাইলি বাহিনীর অবিরাম হামলা, শিশুসহ নিহত ১৩

ফন্ট সাইজ:

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন নারী এবং একজন শিশু রয়েছে। আল জাজিরা অনলাইন এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়ে জেলার হাবুশে হামলায় দুই নারী, এক শিশুসহ আটজন নিহত হয়েছে। এই অঞ্চলে এর আগে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

এ ছাড়া তায়ারে আইন-বালে হামলায় একজন নিহত হয়েছে। পাশাপাশি সিদন জেলার জারারিয়েতে ইসরাইলি বাহিনীর হামলায় দুই নারীসহ চারজন নিহত হয়েছে। এসব হামলায় অন্তত ২৮ জন আহত হয়েছে।

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবল্লা ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চললেও পাল্টাপাল্টি আক্রমণ চালিয়ে যাচ্ছে দুই পক্ষই। এর আগে শনিবার হিজবুল্লাহ দাবি করে, তারা লেবাননে ইসরাইলি সেনা ও তাদের সামরিক গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

লেবাননের দক্ষিণে বৃহস্পতিবার লড়াইয়ে একজন সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করে ইসরাইলি বাহিনী।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন