মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরানের প্রতি সহানুভূতি প্রকাশ করার অভিযোগে অন্তত ৬৯ জনের নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাহরাইন সরকার। শনিবার (২ মে) ইন্ডিপেনডেন্ট অনলাইন এই তথ্য প্রকাশ করেছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় জানায়, নাগরিকত্ব বাতিল করা হয়েছে এমন ৬৯ জনের মধ্যে অভিযুক্ত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। তবে এই পদক্ষেপকে ‘সম্মিলিত শাস্তি’ বলে আখ্যা দিয়েছেন মানবাধিকার কর্মীরা।
দেশটি মন্ত্রণালয় বলেছে, ইরানের বৈরী কর্মকাণ্ডকে মহিমান্বিত করা বা তার প্রতি সহানুভূতি দেখানো, কিংবা বহিরাগত পক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপনের কারণে এসব ব্যক্তির বাহরাইনি নাগরিকত্ব বাতিল করা হয়েছে।
বাহরাইনের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি যদি দেশের ক্ষতিসাধন করেন বা এর প্রতি আনুগত্যের কর্তব্যের পরিপন্থী কোনো কাজ করেন বলে বিবেচিত হন, তাহলে তার নাগরিকত্ব কেড়ে নেয়া যেতে পারে।
বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার নির্দেশে এবং বাহরাইনি জাতীয়তা আইনের ভিত্তিতে এই প্রত্যাহার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে দেশটির মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা বাহরাইন ইন্সটিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসি (বার্ড) দেশটির সরকারের এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে।
বার্ডের পরিচালক সায়েদ আহমেদ আলওয়াদাই ইন্ডিপেনডেন্টকে বলেন, অভিযুক্ত ব্যক্তিরা যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছিলেন— বাহরাইন তার এই দাবির সমর্থনে কোনো প্রমাণ দেয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে মার্কিন ও ইসরাইলি বাহিনী। এর জবাবে ইসরাইল ও বাহরাইন ও আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালায় তেহরান।

Jahangir Alam
২ মাস আগেবাংলাদেশে স্বাধীনতার বিরোধী যারা ছিল এবং যারা ভারতকে বাংলাদেশ থেকে অধিক ভালোবাসে তাদের সবার নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিৎ।