ফের যুদ্ধ শুরুর সম্ভাবনা দেখছে ইরান

ফের যুদ্ধ শুরুর সম্ভাবনা দেখছে ইরান

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ফের শুরু হতে পারে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। ফের যুদ্ধ শুরুর প্রমাণ হিসেবে তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোন মতৈক্য পৌঁছানো বা চুক্তি না করাকে উল্লেখ করেন।

ইরানের সামরিক সদরদপ্তরের ডেপুটি মোহাম্মদ জাফর আসাদি বলেন, যুক্তরাষ্ট্রের সকল বক্তব্য এবং পদক্ষেপে মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্র চায় প্রথমত তেলের দামে পতন ঠেকাতে এবং দ্বিতীয়ত তারা যে মহা বিশৃঙ্খলা তৈরি করেছে তা থেকে বের হতে। খাতাম আল আম্বিয়ার এই কর্মকর্তা আরো বলেন, সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের নতুন কোন রোমাঞ্চাভিযান কিংবা বোকামির জবাব দিতে। এ খবর দিয়েছে ইরানের সংবাদ সংস্থা ফার্স।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একের পর এক স্ববিরোধী মন্তব্য করা অব্যাহত রেখেছেন। তিনি কংগ্রেসের অনুমোদনকে পাশ কাটাতে বলছেন যুদ্ধবিরতি হওয়ায় এই যুদ্ধ শেষ হয়েছে। আবার তিনি বলেন, ইরানের উপর ভয়াবহ হামলা চালানো হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন