শীর্ষ সন্ত্রাসীরা মাথাচাড়া দেয়ার আগেই দমন করা হবে, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই

ডিএমপি কমিশনার

শীর্ষ সন্ত্রাসীরা মাথাচাড়া দেয়ার আগেই দমন করা হবে, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই

ফন্ট সাইজ:

শীর্ষ সন্ত্রাসীরা মাথাচাড়া দেয়ার আগেই কঠোরভাবে দমন করা হবে এবং এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। শনিবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শীর্ষ সন্ত্রাসী এখন তেমন নেই উল্লেখ করে মো. সরওয়ার বলেন, ‘শীর্ষ সন্ত্রাসী যারা আছেন, তারা আগের সন্ত্রাসীদের সহযোগী। নতুন করে শীর্ষ সন্ত্রাসী সাজতে চাচ্ছেন। তাদের সার্বক্ষণিক নজরদারিতে রেখেছি। ব্যবস্থাও নেয়া হচ্ছে। এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

কাওরান বাজার এলাকায় চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, ‘কাওরান বাজার এলাকার অপরাধ শূন্যের পর্যায়ে নামিয়ে আনার জন্য ক্যাম্পটা করা হয়েছে। এ জন্য সার্বক্ষিণক পুলিশের সদস্যরা কাজ করবেন। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও গোপনে বা প্রকাশ্যে এসে অভিযোগ করলে থানায় মামলা হবে।’

প্রাথমিকভাবে এখানে অভিযোগ দেয়া যাবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ জন্য ক্যাম্পের পরিধি বাড়ানো হয়েছে। ক্যাম্পে পুলিশের সদস্যও বাড়ানো হয়েছে।’ অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BAD MOUTH

২ মাস আগে

OPERATION CLEAN HEART - 2

মন্তব্য করুন