৭ দিনের জাপান সফরে বিরোধীদলীয় নেতা

৭ দিনের জাপান সফরে বিরোধীদলীয় নেতা

ফন্ট সাইজ:

সাত দিনের জাপান সফরে গেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। শনিবার ভোরে জাপানের উদ্দেশে দেশ ছাড়েন তিনি।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরে জামায়াতের আমীরের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান এবং আমীরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন