সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির অনুমতিপত্রটিকে ভুয়া বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুমতিপত্রটি ‘ভুয়া, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে’ প্রস্তুত করা হয়েছে উল্লেখ করে এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ‘প্রাণিসম্পদ অধিদপ্তরের’ নামে ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির একটি অনুমতিপত্র প্রকাশ ও প্রচার করা হচ্ছে।
অনুমতিপত্রটি অধিদপ্তর ইস্যু করেনি। এতে ব্যবহার হওয়া তথ্য, নম্বর ও সইগুলো যাচাইযোগ্য নয়। তাই এটি কোনো বৈধ আমদানিপত্র হিসেবে বিবেচিত হবে না বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

Hedayetullah
২ মাস আগেভারত থেকে গরু আমদানির অনুমতিপত্রটি ভুয়া প্রাণী সম্পদ মন্ত্রালয়ের শুধু এই ঘোষণা দিয়েই দায়ীত্ব শেষ করলে হবে না। কারা কোথা থেকে এই ভূয়া অনুমিতপত্র প্রচার করলো তা উদঘাটন করে তাদের আইনের আওতায় আনা জরুরী।