নেত্রকোণার পূর্বধলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সকাল ৮টার দিকে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের পূর্বধলা ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন ইলাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের বাসিন্দা আয়নাল হক (৫৭) এবং আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি।
পূর্বধলা থানার এসআই মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘দুর্গাপুর থেকে ছেড়ে আসা একটি বাস এবং ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সড়কের ইলাসপুরে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনের মৃত্যু হয়।’
