হযরত শাহ জালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

হযরত শাহ জালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

সিলেটে পৌঁছে হযরত শাহ জালাল (র.) এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সাড়ে দশটার দিকে কবর জিয়ারত করেন তিনি। এর আগে এদিন সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট সিলেটে অবতরণ করে।

সকাল ৮টা ২৫ মিনিটে রাজধানীর গুলশানের বাসা থেকে বেরিয়ে ৯টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি। এরপর সিলেটের উদ্দেশে রওনা দেন। প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আছেন।

হযরত শাহ জালাল (র.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। খাল খনন , নতুন কুঁড়ি স্পোর্টসসহ বিভিন্ন কর্মসূচি শেষে আজ রাতেই ঢাকায় ফিরবেন তারেক রহমান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন