দেশের কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে

দেশের কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে

ফন্ট সাইজ:

দেশের কিছু স্থানে আজ শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল বৃষ্টি আবার কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে রাজধানীতে দুপুরের দিকে সামান্য বৃষ্টি হতে পারে।

ময়মনসিংহ, সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কোনো কোনো স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় ঢাকায় ৫১ মিলিমিটার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন