ভোরে রাজধানীতে মুষলধারে বৃষ্টি, বিভিন্ন রাস্তায় জমেছে পানি

ভোরে রাজধানীতে মুষলধারে বৃষ্টি, বিভিন্ন রাস্তায় জমেছে পানি

ফন্ট সাইজ:

রাজধানীতে আজ শুক্রবার ভোর থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। ভোর ৫টার পর থেকে সকাল ৭টার কিছু আগ পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়। এতে বিভিন্ন রাস্তায় জমেছে পানি। আসাদগেট সংলগ্ন আড়ং মোড়, সংসদ ভবনের সামনের রাস্তা, গ্রিনরোড, কাওরান বাজার, পান্থপথ, ধানমন্ডির রবীন্দ্র সরোবরের পাশের রাস্তা, জিগাতলা, পশ্চিম তেজতুরী বাজার, পশ্চিম শ্যাওড়াপাড়া, কাজীপাড়া, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার, হাতিরঝিলে সড়কের মধুবাগ এলাকাসহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমেছে।

আজ মে দিবস ও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তায় যানবাহন ছিল কম। ফলে ভোগান্তি কিছুটা কম হয়েছে। তবে যারা প্রয়োজনীয় কাজে বাইরে বের হয়েছেন তারা পড়েছেন বিপাকে। একই সঙ্গে রাস্তায় ছিল যানবাহন ছিল কম।  এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ছয় বিভাগের কয়েকটি স্থানে আজ বৃষ্টির সম্ভাবনা আছে। রাজধানীতেও আরও বৃষ্টি হতে পারে। দেশের উত্তর–পূর্বাঞ্চলের কয়েকটি জেলার নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন