জার্মান চ্যান্সেলরকে ‘শাসালেন’ ট্রাম্প

জার্মান চ্যান্সেলরকে ‘শাসালেন’ ট্রাম্প

ফন্ট সাইজ:

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি বলেন, মের্ৎসের উচিৎ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে মনোযোগ দেয়া।

ইরানের পারমাণবিক হুমকি মোকাবিলার প্রচেষ্টায় মের্ৎসকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। নিজের মালিকাধীন ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, মের্ৎসের উচিৎ তার ভেঙে পড়া দেশকে ঠিক করা, বিশেষ করে অভিবাসন ও জ্বালানি খাত।

সাম্প্রতিক দিনগুলোতে জার্মান চ্যান্সেলরের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বাগযুদ্ধ চলছে। গত মঙ্গলবার ট্রাম্প বলেন, মের্ৎস জানেন না তিনি কী বিষয়ে কথা বলছেন।

যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে এর আগে জার্মানির চ্যান্সেলর বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ওয়াশিংটন ‘অপমানিত’ হচ্ছে। তিনি দাবি করেন যে, যুদ্ধে তেহরান সুবিধাজনক অবস্থানে। এ কারণে যুক্তরাষ্ট্রের সংঘাত থেকে বেরিয়ে আসার কোনো সুস্পষ্ট পথ নেই।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন