আমেরিকায় ‘দম’র দাপট

আমেরিকায় ‘দম’র দাপট

ফন্ট সাইজ:

দেশের পাশাপাশি বিদেশের প্রেক্ষাগৃহেও বাজিমাত করে চলছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’। ইতিমধ্যে নিউ ইয়র্ক, টরন্টো ও সান ফ্রান্সিসকোতে তৃতীয় সপ্তাহে গড়িয়েছে ছবিটি। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছবিটির আন্তর্জাতিক পরিবেশক রাজ হামিদ জানান, শুক্রবার ভার্জিনিয়াতে মুক্তি পাচ্ছে ‘দম’। ফেয়ারফ্যাক্সের সিনি আর্টস থিয়েটারে ৩রা মে বিকাল সাড়ে ৪টায় বিশেষ প্রদর্শনী হবে। আয়োজনটির তত্ত্বাবধানে রয়েছে ‘বাংলা ইভেন্টস’। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরে ওয়ান অফ শো’র পরিকল্পনা রয়েছে।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন