‘গোদি মিডিয়ার কারসাজি’, জরিপের ফল প্রত্যাখ্যান মমতার

‘গোদি মিডিয়ার কারসাজি’, জরিপের ফল প্রত্যাখ্যান মমতার

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপগুলোর ফল প্রত্যাখ্যান করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, এখন টিভিতে যা দেখানো হচ্ছে তা বিজেপির কার্যালয় থেকে আসছে। টেলিগ্রাফ ইন্ডিয়া অনলাইনে এই প্রতিবেদন প্রকাশ করেছে।
এদিন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বলেন, এটি স্পষ্ট যে বিজেপি মিডিয়া সংস্থাকে টাকা দিয়েছে এবং এসব ফল প্রকাশ করতে বাধ্য করা হচ্ছে।

এসব বুথ ফেরত সমীক্ষাকে বিজেপির ষড়যন্ত্র উল্লেখ করে মমতা বলেন, তারা গোদি মিডিয়ার মাধ্যমে সর্বশেষ প্রেসকে অর্থ দিয়েছে। সবাই জানে তারা ইডি, সিবিআই এবং আয়করের মাধ্যমে ভয় দেখায় এবং তাদের কাজ করাতে বাধ্য করে।

মমতা দাবি করেন, তার দল এবার ২৩০টি আসনে জয় পেতে যাচ্ছে। তিনি বলেন, আমরা অবশ্যই ২২৬টি আসন অতিক্রম করবো। মানুষ যেভাবে ভোট দিয়েছে তাতে আমার পূর্ণ বিশ্বাস আছে।
সর্বশেষ, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চাণক্য স্ট্র্যাটেজিস তাদের জরিপে বলেছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার বিজেপি ৪৮ শতাংশ ভোট পেতে পারে। এতে তারা ১৯২টি আসনে জয়লাভ করবে।

অন্যদিকে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকা তৃণমূল-কংগ্রেস ৩৮ শতাংশ ভোট পেতে পারে। এ নিয়ে তারা জিততে পারে ১০০টি আসন।

তবে এসব জরিপ গোদি মিডিয়ার কার্যকলাপ বলে ফলাফল উড়িয়ে দেন মমতা।
২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। এর আগে গতকালও চারটি সমীক্ষায় পশ্চিমবঙ্গে এগিয়ে ছিল বিজেপি।

উল্লেখ্য, গোদি মিডিয়া বলতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আনুগত্যে থাকা মিডিয়াকে বোঝায় দেশটির বিরোধী দলগুলো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন