এবার লেবাননের ১৫ শহর ঘিরে ইসরাইলের হুমকি

এবার লেবাননের ১৫ শহর ঘিরে ইসরাইলের হুমকি

ফন্ট সাইজ:

লেবাননের দক্ষিণাঞ্চলে এবার ১৫টি শহর ঘিরে হুঁশিয়ার বার্তা দিয়েছে ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরাইলি বাহিনী যেসব শহরে হুমকি দিয়েছে সেগুলো হচ্ছে, জিবশিট, হাব্বাউস, হারউফ, কাফার জস, আপার নাবাতিয়ে, আব্বা, আদশিট আল-শফিক, আরব সেলিম, আরব সেলিম, তালেত এল খউরি, আপার হুমিন।

এ ছাড়া রয়েছে, আল-মুজাদ্দাল, আরজৌন, দৌইন, আল-হুমায়রি, মারৌব। এর আগে ইসরাইল লেবাননের ১২টি গ্রাম ও শহর ঘিরে হুঁশিয়ার বার্তা দেয়। এসব অঞ্চল থেকে বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল।

ইসরাইলি বাহিনী দাবি করেছে, এসব অঞ্চল থেকে ইরান সমর্থিত লেবাননের সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের ওপর হামলা চালাচ্ছে, তাই সেখানে আক্রমণ চালানো হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন