মোজতবা খামেনিকে নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট

মোজতবা খামেনিকে নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েক ডজন শীর্ষ নেতা নিহত হন। সেইদিন অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া আয়াতুল্লাহ আলির ছেলে মোজতবা দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর দীর্ঘ এক মাসের বেশি সময় পার হলেও মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। এমনকি তার নতুন ছবি বা ভিডিও হাজির করেনি ইরানি কর্তৃপক্ষ।

এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর দিন মার্কিন ও ইসরাইলি হামলায় গুরুতর জখম হন মোজতবা খামেনি। হামলায় তার চেহারা বিকৃত হয়েছে এবং পা ভয়াবহভাবে জখম হয়েছে।

মোজতবা খামেনির ঘনিষ্ঠ দু’জন ব্যক্তি জানান, নিরাপত্তাজনিত কারণে তিনি আইআরজিসি’র মাধ্যমে বা সীমিত অডিও লিঙ্কের সাহায্যে যোগাযোগ করছেন।
ইরানের কর্মকর্তা ও বিশ্লেষকরা বলেন, মোজতবা খামেনি নতুন সুপ্রিম লিডার হলেও এখন আইআরজিসির কমান্ডারদের হাতেই সর্বোচ্চ ক্ষমতা।

রয়টার্স বলছে, মোজতবা খামেনি ইরানের নেতৃত্বের শীর্ষে আছেন তবে সূত্রগুলো বলছে, তার জেনারেলরাই এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন, মোজতবা খামেনির অবস্থান শুধু এসব সিদ্ধান্ত বৈধতার জন্য।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন