এবার টি-টোয়েন্টি সিরিজ খোয়ালো টাইগ্রেসরা

এবার টি-টোয়েন্টি সিরিজ খোয়ালো টাইগ্রেসরা

ফন্ট সাইজ:

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ হারে পর এবার টি-টোয়েন্টি সিরিজ খোয়ালো বাংলাদেশ নারী দল। সিলেটে আজ সফরকারীদের কাছে ২১ রানে হারে নিগার সুলতানা জ্যোতির দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রানে থামে বাংলাদেশের মেয়েরা। টানা দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় টাইগ্রেসরা।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন হার্শিতা সামারাবিক্রামা। ২৯ বলে ৪৯ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান (৩৭ বলে) আসে অধিনায়ক চামারি আতাপাত্তুর ব্যাটে। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পান ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আকতার ও রিতু মনি। বাংলাদেশ শুরুটা ভালো করলেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। ওপেনিংয়ে ৪৬ রান তোলা দলটি তাই থামে ১৩৩ রানেই। সর্বোচ্চ ৪৪ রান করেন শারমিন আক্তার সুপ্তা। তবে এই রান করতে ৪৭ বল খরচ করেন তিনি। দুই ওপেনার দিলারা ও জুয়াইরা ফেরদৌস যথাক্রমে ২৩ ও ২৯ রান করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন