মধ্যপ্রাচ্যে হাইপারসনিক মিসাইল মোতায়েন করছে যুক্তরাষ্ট্র, তীব্র যুদ্ধের শঙ্কা

মধ্যপ্রাচ্যে হাইপারসনিক মিসাইল মোতায়েন করছে যুক্তরাষ্ট্র, তীব্র যুদ্ধের শঙ্কা

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি আরও বাড়াতে হাইপারসনিক মিসাইল মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরু হলে মার্কিন বাহিনী দেশটির বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে চায়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ব্লুমবার্গের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ডার্ক ঈগল নামে পরিচিত এই হাইপারসনিক মিসাইল মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য ইতিমধ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড আবেদন জানিয়েছে।

ব্লুমবার্গ দাবি করেছে, ইরানের গভীরে দেশটির ব্যালিস্টিক মিসাইল লঞ্চারে আঘাত হানতে মার্কিন বাহিনীকে এই অস্ত্রে সজ্জিত করতে চায় যুক্তরাষ্ট্র।

এখন সেন্ট্রাল কমান্ডের এই আবেদন অনুমতি পেলে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে হাইপারসনিক মিসাইল ব্যবহার করবে।

এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা কার্যত অচল হয়ে পড়েছে। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের দেয়া নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এমন পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে হাইপারসনিক মিসাইল মোতায়নের খবরে ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়লো।
এ ছাড়া বর্তমানে মধ্যপ্রাচ্যে তিনটি মার্কিন রণতরি অবস্থান করছে। ট্রাম্প সেই সঙ্গে হুঁশিয়ার বার্তা দিয়েছেন যে, মার্কিন বাহিনী ফের যুদ্ধের জন্য মরিয়া হয়ে আছে। অন্যদিকে ইরানও জানিয়েছে, তারা নতুন করে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন