হরমুজে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইল দায়ী: ইরানের প্রেসিডেন্ট

হরমুজে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইল দায়ী: ইরানের প্রেসিডেন্ট

ফন্ট সাইজ:

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হরমুজ প্রণালিতে চলমান অবরোধের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছেন। তিনি ‘শত্রুভাবাপন্ন দেশগুলোকে’ বাইরে রাখার সিদ্ধান্তের পক্ষে আবারও কথা বলেছেন। অনলাইন আল জাজিরা এ খবর দিয়ে জানিয়েছে, রাষ্ট্রীয় গণমাধ্যমে পারস্য উপসাগর দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, এই জলপথটি মহান ইরানি জাতির প্রতিরোধের প্রতীক। এই জলসীমায় যেকোনো অস্থিরতার দায় যুক্তরাষ্ট্র এবং জায়নিস্ট শাসনের ওপর বর্তায়।

তিনি আরও বলেন, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বাড়াবে এবং এর লক্ষ্য পূরণে ব্যর্থ হবে। পেজেশকিয়ান বলেন, সমুদ্রপথে অবরোধ বা কোনো ধরনের বিধিনিষেধ আরোপের চেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন