বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে বিসিবির এডহক কমিটি অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ ৭ আইনজীবী এ রিট দায়ের করেন।
এর আগে, গত ৭ই এপ্রিল বিসিবির ৩ মাস মেয়াদে নতুন একটি ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়, যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নতুন এডহক কমিটির সদস্যরা হলেন- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।
