সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ফন্ট সাইজ:

সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্টেট শুনানি শেষে বিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সামসুদ্দিন সুমন মানবজমিনকে বলেন, আদালত লে. মাসুদ উদ্দিনের চার দিনের ডিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। একইসঙ্গে মামলার তদন্তের স্বার্থে পুনরায় চার দিনের রিমান্ড আবেদন জানানো হয়।

মামলার নথি সূত্রে জানা গেছে, মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ৭২ বছর বয়সী মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতের পূর্ববর্তী আদেশে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছিল। গত ২৭ এপ্রিল তাকে রিমান্ডে নিয়ে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা শেষে গোয়েন্দা কার্যালয়ে এনে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্তে সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে। তবে পুলিশের দাবি, তিনি এখনো ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দিচ্ছেন না এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় গোপন রাখছেন

রিমান্ড আবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, অন্যান্য জড়িতদের শনাক্তকরণ এবং ঘটনার সময় কার কী ভূমিকা ছিল তা নির্ধারণের জন্য আসামিকে পুনরায় জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এছাড়া তার দেয়া তথ্য যাচাই-বাছাই এবং ঘটনার অন্যান্য দিক উদঘাটনের স্বার্থেও আরও সময় চাওয়া হয়।
এসব বিবেচনায় আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, এ ঘটনায় দায়ের করা মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে এবং তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন