ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ফন্ট সাইজ:

রাজধানীর ডেমরায় কালি তৈরির একটি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিস থেকে বিষয়টি জানানো হয়েছে। কারখানায় ফোম জাতীয় দাহ্য পদার্থ রয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আমুলিয়া এলাকায় একটি কালি তৈরির কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জানা যায়, ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকার টিনশেড কালি তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। বেলা ১১টা ৩৮ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিস।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন