দুই মামলায় সাবেক মেয়র আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট

দুই মামলায় সাবেক মেয়র আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট

ফন্ট সাইজ:

সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, অ্যাডভোকেট এস এম হৃদয়।

সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন করা দুটি (হত্যার অভিযোগ) মামলায় আইভীকে গ্রেপ্তার দেখাতে সংশ্লিষ্ট থানা–পুলিশ আবেদন করে। একটি মামলায় ২ মার্চ ও অপর মামলায় ১২ এপ্রিল গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এর পর তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে ২৬ ফেব্রুয়ারি সেই সব মামলায় জামিন দেয়া হলেও রাষ্ট্রপক্ষের আবেদনে সেগুলো স্থগিত হয়ে যায়।

আনিস উল হক

২ মাস আগে

রাজার নীতি হোল রাজনীতি। এখন রাজনীতিতে যদি ' রাজপুরুষ'গণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সহানুভূতি না থাকে সেটা বড়ই দুঃখজনক বিষয়।

Andalib

২ মাস আগে

দক্ষতা ও সততার এক অনন্য উদাহরন ডা সেলিনা হায়াত আইভী। তার উপর দিয়ে বিনা দোষে যে ঝড় বয়ে যাচ্ছে তার অবসান একদিন হবে ইনশাআল্লাহ। আমি আশা করি
ডাঃ আইভীর নেতৃত্বে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে।‌
যে খারাপ নেতৃত্ব আওয়ামী লীগকে ডুবিয়েছে , সেই নেতৃত্বের পরিবর্তে আইভীকে সামনে রেখে নতুন নেতৃত্ব
গড়ে উঠুক।

মন্তব্য করুন