ক্রাইস্টচার্চ মসজিদে সেই হামলাকারীর সাজা বাতিলের আবেদন খারিজ

ক্রাইস্টচার্চ মসজিদে সেই হামলাকারীর সাজা বাতিলের আবেদন খারিজ

ফন্ট সাইজ:

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুক হামলায় বাংলাদেশি সহ ৫১ জন মুসল্লিকে হত্যাকারী সেই ঘাতক ব্রেন্টন টেরেন্ট বৃহস্পতিবার তার দণ্ড ও দোষী সাব্যস্ত হওয়ার রায় বাতিলের আবেদনে হেরে গেছে। ২০১৯ সালে নিউজিল্যান্ডের দুটি মসজিদে ওই হামলা চালায় সে। সেখানে ৫১ জনকে হত্যার দায়ে তার বিরুদ্ধে রায় বাতিলের এই আপিল খারিজ করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ৩৫ বছর বয়সী টেরেন্ট নিউজিল্যান্ডের আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যার দায় স্বীকার করে। ২০২০ সালের আগস্টে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

ফেব্রুয়ারিতে কোর্ট অব আপিলে আবেদনে সে দাবি করে যে, বিচার চলাকালে ‘নির্যাতনমূলক ও অমানবিক’ কারাবন্দি অবস্থার কারণে সে দোষ স্বীকারের সময় সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম ছিল না। তখন সে বলে, সেসময় সচেতন সিদ্ধান্ত নেয়ার মতো মানসিক অবস্থা বা মানসিক স্বাস্থ্য আমার ছিল না। তিন বিচারকের বেঞ্চ জানায়, আদালত ‘মিস্টার টেরেন্টের মানসিক অবস্থা সংক্রান্ত বক্তব্য গ্রহণ করছে না।’ তারা বলেন, তার নিজের বক্তব্যে অসঙ্গতি রয়েছে এবং তা কারা কর্তৃপক্ষের পর্যবেক্ষণ ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক। বিচারকরা রায় দেন, টেরেন্টের দোষ স্বীকার স্বেচ্ছায় করা হয়েছে এবং তাকে কোনোভাবেই জোর বা চাপ দেয়া হয়নি।

ট্যাগসমূহ:

আব্দুল হাসিব

২ মাস আগে

এ রকম জগন্য অপরাধির শাস্তি মৃর্তুদন্ড হওয়া উচিত।

Javed Hossain

২ মাস আগে

এরপরও সে কিন্তু কোনো সন্ত্রাসী না কারণ সে মুসলিম নয়...😜

মন্তব্য করুন