যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫০০ কোটি ডলার বা ৩০ হাজার ৬ শত ৮৪ কোটি টাকা বলে জানিয়েছেন। বুধবার কংগ্রেসে প্রথমবারের মতো ইরান যুদ্ধ নিয়ে শুনানির মুখোমুখি হন পিট হেগসেথ।
তিনি জানান, যুদ্ধাস্ত্র এবং মধ্যপ্রাচ্যের ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারে এই অর্থ ব্যয় হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। যুদ্ধে ব্যবহৃত হওয়ায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম কমে যায়। সামরিক সক্ষমতা ঠিক করতে এই অর্থ লেগেছে বলেন হেগসেথ। প্রশাসন কংগ্রেসের নিকট আরো ২০ হাজার কোটি ডলারের যুদ্ধ বাজেট চাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। যদিও কংগ্রেসের নিকট সরকারিভাবে এখনো এই প্রস্তাব পাঠানো হয়নি।

Mizan
২ মাস আগেAmount should be 3,00,000 cores taka. Writer need properly calculate the figure