তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফন্ট সাইজ:

রাজধানীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অনার্স-মাস্টার্স শ্রেণির নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে, মাওলানা শরিফুল ইসলাম এবং ছাত্র সংসদের জিএস আব্দুল কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান।

উপস্থিত ছিলেন মাদরাসার মুফাসসির মাওলানা জাকির হোসাইন শেখ, মুফাসসির মাওলানা আবুল কাসেম গাজী, মুহাদ্দিস মাওলানা আব্দুল গাফ্ফার মাক্কী, ফকীহ মাওলানা মহিউদ্দীন, ফকীহ মাওলানা শরিফুল ইসলাম সুলতানী, সহকারী অধ্যাপক জনাব মিজানুর রশীদ, মাওলানা আব্দুস সামাদ, আহসান হাবীব, মাওলানা রেজানুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, আব্দুস সামাদ আযাদ ও ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহমাদ ও আব্দুল কাইয়ুম খান।
প্রধান অতিথি প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান তা’মীরুল মিল্লাতের ঐতিহ্যগত ফলাফল, জাতি গঠনে এর অবদান এবং ইসলামী স্কলার বিনির্মাণে এ মাদ্রাসার ভূমিকার কথা উল্লেখ করে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা ও অহী জ্ঞান অর্জনে সচেষ্ট হওয়ার জন্য আহবান জানান।

সভাপতির বক্তব্য ড.মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন ও নৈতিকতার উপরে প্রতিষ্ঠিত থেকে দীনের দায়ী হিসেবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। প্রচলিত সমাজে নানামুখী চ্যালেঞ্জের মোকাবেলায় নিজেদেরকে মজবুতভাবে ইসলামে মূল্যবোধের উপরে প্রতিষ্ঠিত রাখতে হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন