ভার্চুয়াল উপস্থিতিতে একদিনে সুপ্রিম কোর্টে আরও ৪০৯ মামলা নিষ্পত্তি

ভার্চুয়াল উপস্থিতিতে একদিনে সুপ্রিম কোর্টে আরও ৪০৯ মামলা নিষ্পত্তি

ফন্ট সাইজ:

জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়াল উপস্থিতিতে একদিনে সুপ্রিম কোর্টে হাজারের বেশি মামলার শুনানি করে ৪০৯টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৫২টি মামলা শুনানি ও ৩০টি মামলা নিষ্পত্তি হয়েছে। পাশাপাশি এই সময়ে হাইকোর্ট বিভাগে ১১২২টি মামলা শুনানি ও ৩৭৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। সবমিলিয়ে উভয় বিভাগে সর্বমোট ১ হাজার ১৭৪টি মামলার শুনানি ও ৪০৯টি মামলার নিষ্পত্তি হয়েছে।

এর আগে গত ২৩শে এপ্রিল ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) মোট ১৮৯টি মামলা শুনানি ও ৯৫টি মামলা নিষ্পত্তি করা হয়। পাশাপাশি এদিন হাইকোর্ট বিভাগে ১ হাজার ২৭১টি মামলার শুনানি করে ৫০১টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। সবমিলিয়ে ওইদিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মোট ১ হাজার ৪৬০টি মামলার শুনানি করে ৫৯৬টি মামলা নিষ্পত্তি করা হয়। তারও আগে গত ২২শে এপ্রিল ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলার শুনানি ও ২১টি মামলা নিষ্পত্তি হয়। সেই সঙ্গে ওইদিন হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলা শুনানি করে ১৫৬টি মামলা নিষ্পত্তি করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন