নগরকান্দা উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের বনগ্রাম বাজারে সাইনবোর্ড বিহীন একটি বেকারিকে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন নগরকান্দা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া।
অভিযান পরিচালনাকালে দেখা যায়- কারখানাটির কোনো ধরনের লাইসেন্স নেই। লাইসেন্সবিহীন, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাদ্য দ্রব্য ব্যবহার, অনুমোদনহীন রং এর ব্যবহার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করে সরকারি কোষাগারে জমা প্রদান করেন।
