দাম বাড়লো সয়াবিন তেলের

দাম বাড়লো সয়াবিন তেলের

ফন্ট সাইজ:

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে। একই সঙ্গে খোলা সয়াবিন তেল লিটারে দুই টাকা বাড়িয়ে ১৭৯ টাকা করেছে সরকার।

বুধবার সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।

নতুন দাম অনুযায়ী, সয়াবিন তেলের ৫ লিটারের বোতলে দাম হবে ১ হাজার ৪০ টাকা।

ট্যাগসমূহ: